স্টাফ রিপোর্টার : পাবনা সদরের হেমায়েতপুরের বেতেপাড়ায় ২০২৪ সালের ১৬ নভেম্বর হত্যাকান্ডের শিকার হওয়া জালালের ছেলে ও এ মামলার বাদী মো. লাবু হোসেনকে জোরপূর্বক জিম্মি করে এ হত্যা মামলাটি আপোষ মীমাংসার শর্তে ৩ টি সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়েছে মামলার আসামীরা। এমন অভিযোগে গত ৩ আগষ্ট সদর থানায় জিডি (নম্বর-১৭৭) করেছেন নিহত জালালের ছেলে লাবু হোসেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন যে, তার পিতা নিহত হবার পরে তিনি ২৯ জনের নামে হত্যা মামলা (এফআইআর-৩৮, জি আর- ৭০১ ,তারিখ- ১৮/১১/ ২০২৫) দায়ের করেন। এজাহারে অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলে তারা বিজ্ঞ আদালত থেকে জামিন গ্রহন করেন। জামিন গ্রহনের পর থেকেই মামলাটি তুলে নেবার জন্য আমার ও আমার পরিবারের সদস্যদের প্রতি চাপ প্রয়োগ, ভয়ভীতি প্রদর্শণ ও হুমকি দিয়ে আসছে। গত ৩ আগষ্ট সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের রূপপুর বাঙ্গাবাড়িস্থ রূপপুর মোড়ে উক্ত মামলার ৪ জন আসামী (মুন্তাজ, সানা, আন্টু ও আলী) তাকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে জোরপূর্বক আমাকে জিম্মি করে ৩ টি স্ট্যাম্পে মামলাটি মীমাংশার শর্তে স্বাক্ষর করে নেয়। বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা আতংক ও নিরাপত্তাহীনতার মাঝে রয়েছি বলে তিনি জিডিতে উল্লেখ করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
