স্টাফ রিপোর্টার : সদরের হিমায়েতপুর মোল্লাপাড়া ওয়াকফ জামে মসজিদের সংস্কার কাজে বাঁধা প্রদানের অভিযোগ করেছেন উক্ত মসজিদের সভাপতি আব্দুল করিম মোল্লাসহ স্থানীয় মুসুল্লিবৃন্দ। এ ঘটনায় তিনি গতকাল পাবনা সদর থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন। অভিযোগপত্রে তিনি জানান, বর্তমানে মসজিদটির টিনের চাল ও বেড়া মরিচা পড়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এ বিষয়ে মসজিদ কমিটির সদস্যদের সাথে আলোচনা করে মসজিদের সংস্কারের বিষয়ে সকলের সিদ্ধান্তক্রমে গত ৪ আগষ্ট সকাল সাড়ে দশটার দিকে মিস্ত্রি দিয়ে সংস্কার কাজ শুরু করা হয়। কিন্তু হঠাৎ করে স্থানীয় কয়েকজন দুর্জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মিস্ত্রিদের খুন জখমের হুমকি দিয়ে তাদেরকে গালিগালাজ করে বিদায় করে দেয়। এরপরে তারা মসজিদের টিনের বেড়া ও নিমার্ণ সামগ্রী ছিটিয়ে ফেলে ও ভাংচুর করে ক্ষতিসাধন করে। এরপরে যদি এখানে কাজ করা হয় তাহলে দেখে নেবার হুমকি দিয়ে তারা উক্ত স্থান ত্যাগ করে। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য অভিযোগকারী তার আবেদনে বীনিতভাবে অনুরোধ জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
