পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (পাবিপ্রবি) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়ালের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিজয় র্যালি বের হয়। বিজয় র্যালিটি প্রশাসনিক ভবন হয়ে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা অতিক্রম করে কনভেনশন হলে গিয়ে শেষ হয়।
এসময় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম ও জুলাই অভ্যুত্থান বর্ষপূতির বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো: কামরুজ্জামান, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজয় র্যালিতে উপস্থিত থেকে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, আপনারা সবাই জানেন জুলাই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় প্রশাসন মাসব্যাপী নানান কর্মসূচি হাতে নিয়েছিল। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমাদের প্রথমেই ছিল বিজয় র্যালি, এরপরে আছে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, তারপরে আলোচনা সভা এবং সবশেষে সংস্কৃতি অনুষ্ঠান। আপনারা জানেন গতবছরের এই দিনে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন দিগন্তের সূচনা হয়েছিলো। সেই যাত্রাকে আমরা অব্যাহত রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি একটি সমৃদ্ধশালী ও কর্মমুখী বাংলাদেশ গড়ে তোলার জন্য। আমরা বিশ^াস করি আমাদের ছেলে মেয়েরা যারা বিগত দিনগুলোতে আন্দোলন সংগ্রাম করেছে তারা ভবিষ্যতেও বাংলাদেশকে একটি উৎপাদনশীল রাষ্ট্র হিসেবে গঠনে সর্বদা ভুমিকা রাখবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
