জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার উদ্যোগে সোমবার সন্ধ্যায় মেরিল সড়কের সরদারের ঘাট, শরিফ সরদারের মার্কেটে ‘জাতীয়তাবাদ ও জিয়া পরিবার’ শীর্ষক ভিডিও চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও পাবনা জেলা মৎস্যজীবি দলের সভাপতি আজম প্রামানিক। অনুষ্ঠানের উদ্বোধন করে স্বাগত বক্তব্য দেন পৌর ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আইয়ুব আলী সরদার। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাধারন সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান। অতিথিবৃন্দ বলেন বিএনপি একটি সুশৃংখল রাজনৈতিক দল। এখানে অন্যায়কারী এবং দূর্নীতিবাজদের কোনো স্থান নেই। তারা শহীদ জিয়ার আদর্শ তুলে ধরে সকল নেতা কর্মীকে সেই আদর্শে চলার আহ্বান জানান। জাসাস পাবনার সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সঞ্চালনয়ায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সহ সভাপতি সানোয়ার হোসেন, পৌর ৮ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মফে, পৌর ৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শামসুর রহমান বানি, ৯ নং ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বন্ধন, স্থানীয় যুবদল নেতা মুকুল সরদার প্রমূখ। অনুষ্ঠানে বাংলাদেশী জাতীয়তাবাদ ও জিয়া পরিবারের বিভিন্ন কর্মকান্ডের ভিডিও প্রদর্শণ করা হয়। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ্ব এস এম আলমগীর পারভেজ,
পৌর জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম হিরা, জাসাস আটঘরিয়া উপজেলা শাখার সদস্য সচিব এফ এম আবু জার ফয়সাল, পৌর জাসাসের যুগ্ম আহ্বায়ক রজব আলী, সদস্য আশিক, জাসাস নেতা মিন্নুছ বয়াতি, শামীম, আব্দুল মোমিন, আলীম, মিঠুন, মিরাজ, মিজানসহ বৃহত্তর শালগাড়িয়া ও মালঞ্চী ইউনিয়নের বিএনপি, জাসাস, ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবি দলসহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

