নিজস্ব প্রতিনিধি : ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) উদ্যোগে গতকাল ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল চত্বর থেকে ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে বিজয় মিছিলটি বের হয়ে শহরের শহীদ চত্বর প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। কর্মসূচিতে পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. শাফকাত ওয়াহিদসহ পাবনা সদর হাসপাতালের নার্স ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

