স্টাফ রিপোর্টার : শহরের মন্ডলপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার (২৩ জুলাই) রাতে মন্ডলপাড়া জামে মসজিদের পাশের বউবাজার ক্লাব এলাকায় গুলি ও হামলার ঘটনায় ২১ জনকে আসামী করে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরে এসে কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্স ব্যবসার সাথে জড়িত তৌহিদ শেখ (পিতা-বাপ্পী শেখ, দক্ষিন রামচন্দ্রপুর মন্ডলপাড়া) বাদী হয়ে ২৭ জুলাই মামলাটি (নম্বর- ৩৩) দায়ের করেন। এতে আসামী করা হয়েছে তুহিন, শাহিন, তুফান, তুষার, ফরিদ মন্ডল, শরীফ মন্ডল, মোয়াজ্জেম, খোকন, মামুন, মাহাবুল মন্ডল, হৃদয়, নাছিম, পাপ্পু, উজ্জল, সজল, জনি, আসলাম, নয়ন, হামিদ, আরিফ ও শরিফকে। এছাড়াও অজ্ঞাত আরো ২০/২৫ জন উল্লেখ রয়েছে এজাহারে। মামলার বাদী এজাহারে লিখিতভাবে জানান, উল্লেখিতরা তুহিন, শাহিন ও তুফান বাহিনীর সদস্য বলে এলাকায় পরিচিত। এরা আওয়ামীলীগের ক্যাডার হিসেবে পরিচিত থাকলেও এদের অত্যাচারে এলাকার মানুষ এখনো শংকার মাঝে রয়েছেন। তাদের মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপরে গুলিবর্ষন করার আসামী রয়েছে, এরা আওয়ামীলীগের পক্ষে অস্ত্র হাতে মাঠে নেমে শহীদ জাহিদ ও নিলয় হত্যার আসামী। এছাড়াও ডিবি পুলিশের অভিযানিক দলের ওপরে হামলা ও মারধরের আসামী। বাদী এও জানান, এসব আসামীদের বিরুদ্ধে মাদক কারবারিসহ নানা অভিযোগ রয়েছে। তিনি আসামীদের দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
