আটঘরিয়া প্রতিনিধি : পূর্ব বিরোধের জের ধরে বাড়ি ঘর ভাংচুর ও রোকেয়া খাতুন (৩৫) নামক এক নারীকে পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাকে মুমূর্ষ অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে জুমাইখিড়ি গ্রামে। এ ঘটনায় ওই এলাকায় উভয় পক্ষের মধ্যে টানচান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে বড় ধরনের সংঘর্ষে আশংকা করছেন এলাকার সচেতন মহল। হাসপাতাল ও আহতদের পারিবারিক সূত্রে সুত্রে জানা গেছে, উপজেলার দেবোত্তর ইউনিয়নের জুলাই গ্রামের আয়নাল হোসেনের স্ত্রী রোকেয়া খাতুন ও ছোট ছেলেকে নিয়ে এদিন দুপুরে শ্রমিক নিয়ে বালিরবিলে পাট ক্ষেতে কাজ করতে যায়। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের আজগার আলীর ছেলে সাচ্চু ও কোরবান গং বাঁশ দিয়ে রোকেয়া খাতুনকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে দেয়। পরে বাঁশ ভেঙে গেলে তাদের হাতে থাকা কলস দিয়ে আবার বেধর মারপিট করে এবং কিল-ঘুষি লাথি মেরে পাট ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। আহত রোকেয়া খাতুনের ছেলে ঘটনা স্থল থেকে ভয় পালিয়ে বাড়িতে এসে কান্না কাটি করতে থাকে। পরে স্থানীয়রা আহত রোকেয়া খাতুন উদ্ধার করে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা অবন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করেন। আহত রোকেয়া খাতুন বলেন, আমি কামলা নিয়ে বিলে আমার পাট খেতে যায়। আমার সাথে আমার ছোট ছেলেও আছে। সাচ্চু ও কোরবান আমাকে দেখে বলে তোর ছেলেরা কই। ছেলেদের আনি দে। জবই করবো। আমি ছেলেরা বাড়িতে নাই বলার সাথে সাথে সাচ্চু আর কোরবান বাঁশ দিয়ে এলোপাতাড়ি ভাবে আমাকে মারপিট করে ক্ষেতের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। সাচ্চু ও কোরবান গংদের ভয়ে আমার স্বামী সন্তানেরা বাড়ি ছাড়া হয়ে অন্যের বাড়িতে জীবন যাপন করছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুুতি চলছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

