স্টাফ রিপোর্টার : পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক জওহরলাল বসাক তুলশীর উপর হামলা এবং তাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পাবনার বিভিন্ন সংগঠন। সোমবার দুপুরে সরকারী এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদ ও ছাত্র শিবির এডওয়ার্ড কলেজ শাখা পৃথকভাবে মানববন্ধন কর্মসূচী পালন করে। এছাড়াও সকাল ১১ টার দিকে শহরেরর জয় কালি বাড়ি মন্দির এলাকায় জেলা সনাতনী হিন্দু সম্প্রদায়ের ব্যানারে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, তুলশী বসাক পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক। তিনি সকল মানুষের প্রিয়ভাজন শ্রদ্ধেয় ব্যক্তি। হাজার হাজার শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক তিনি। তার উপর সন্ত্রাসী হামলা কোনভাবেই মেনে নেওয়া যাবে না। ২৪ ঘন্টা পার হলেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। যা দুঃখজনক। পুলিশ চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন বক্তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি- আরিফ হাসান, সেক্রেটারি মামুন আল হাসান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, শামসুজ্জোহা মুসলিম হল শাখার সভাপতি মেহেদী হাসান। এদিকে অধ্যাপক তুলশীর ওপরে হামলাকারীদের খুঁজে বের করে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবিতে শহরের জয়কালী মন্দিরের সামনে গতকাল সকালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সেখানে বক্তব্য দেন প্রভাষ কুমার ভদ্র, প্রভাষ ঘোষ দুখু, অচিন্ত কুমার ঘোষ, জৌাতিময় মজুমদার গৌরাঙ্গ, অধ্যাপক কমল চন্দ্র দাস প্রমূখ। বক্তারা ঘটনাটিকে অত্যন্ত দু:খজনক উল্লেখ করে প্রশাসনকে এ বিষয়ে কঠোর হতে আহবান জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

