স্টাফ রিপোর্টার : বিশিষ্ট শিক্ষাবিদ, শহীদ বুলবুল কলেজ ও পাবনা সরকারি মহিলা কলেজের এক সময়ের কৃতি শিক্ষক অধ্যাপক আব্দুর রহীম তোড়া শুক্রবার সন্ধ্যা সাতটায় শহরের সাধুপাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…….রাজেউন )। তার বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী খালেদা আকতার ছিলেন সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তার সন্তানেরা হলেন সুরুচি সুলতানা, সুনীতি সুলতানা ও এস এম খালেদ হাসান সুমিত। তিনি পাকিস্তান বেতারের উপস্থাপক ও নাট্যশিল্পী হিসেবে তালিকাভূক্ত হয়েছিলেন। সরকারী শহীদ বুলবুল কলেজটি সরকারীকরণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। তিনি ২০০১ সালে পাবনা সরকারি মহিলা কলেজ থেকে অবসরে যান। তিনি বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারন সম্পাদক ও পাবিপ্রবি এর শিক্ষক ড. মোহাম্মদ হাবিবুুুুুুুুুুুুুুুুুুুুুুল্লাহ’র শ^শুর। অত্যন্ত সদালাপী ও ব্যাক্তিত্ববান শিক্ষাবিদ অধ্যাপক তোড়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে শিক্ষক শিক্ষার্থীসহ পরিচিতজনদের মাঝে। অসংখ্য মানুষ ছুটে যান তার বাড়িতে। শনিবার বাদ যোহর সাধুপাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শহীদ বুলবুল সরকারি কলেজের শিক্ষকমন্ডলীদের পক্ষে কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাহেজ উদ্দিন এবং পাবনা সরকারি মহিলা কলেজের সকল শিক্ষকের পক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আশরাফ আলী গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

