স্টাফ রিপোর্টার : পাবনা সদরের কামারগাঁও ৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী কাবিল সরদারের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ করেছেন দুই সন্তানের জননী। উক্ত মহিলার স্বামী চাকরির কারনে বগুড়াতে থাকেন। তার অভিযোগ কাবিল উক্ত মহিলার সন্তানের উপবৃত্তির কাগজে স্বাক্ষর করার কথা বলে ফোন করে ডেকে এনে জোর করে যৌন হয়রানী করে। শুধু তাই নয়, উপবৃত্তির কাগজে থাকা তার ছবি এডিট করে নেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। বলে তোর পরিনাম ভালো হবে না। উক্ত মহিলা অভিযোগ করেন যে, এই কাবিলের বিরুদ্ধে এই বিদ্যালয়ের ৫ম শ্রেনীর এক শিশুর ধর্ষন মামলার ফাইল এখনো হাইকোর্টে চলমান রয়েছে। এদিকে এই ঘটনার সুষ্ঠু বিচার ও নৈশ্য প্রহরী কাবিল সরদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় এলাকাবাসী গতকাল পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে গিয়ে তাকে লিখিতভাবে বিষয়টি অবগত করেন। ভূক্তভোগী ও এলাকাবাসী অবিলম্বে কাবিল সরদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান। একইসাথে এ ধরনের খারাপ মানুষ যাতে কোনো বিদ্যালয়ে চাকরি না করতে পারে তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

