স্টাফ রিপোর্টার : জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, এডওয়ার্ড কলেজের পদার্থ বিদ্যা বিভাগের জনপ্রিয় শিক্ষক অধ্যাপক জহর লাল বসাক তুলসী শহরের শিবরামপুরস্থ নিজ বাড়িতে দূর্বত্তদের হাতুরির আঘাতে মারাত্মকভাবে জখম হয়েছেন। প্রকাশ্যে দিনের বেলায় গতকাল এ ঘটনা ঘটে। মুহুর্তের মাঝে এ ঘটনা শহরে জানাজানি হলে ক্ষোভের সঞ্চার হয় তার সহকর্মী শিক্ষক শিক্ষার্থীসহ সকল মানুষের মাঝে। তার বাড়িতে ছুটে যান প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ অসংখ্য মানুষ। আহত শিক্ষক ও প্রতিবেশীরা জানান, শিক্ষক জওহরলাল বসাক তুলশী তাঁর বাড়িতে একাকী থাকেন। তাঁর অন্য ভাইয়েরা সুপ্রতিষ্ঠিত এবং তারা দেশের বাইরে থাকেন। দুপুরের দিকে জওহরলাল বসাক তুলশী বাজার থেকে বাড়িতে প্রবেশ করেন। এসময় আগে থেকে তাঁর বাড়িতে অবস্থান করছিলেন দু’জন দুর্বৃত্ত। শিক্ষক বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাঁর মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে দুর্বৃত্তরা ওই শিক্ষকের আলমীরাসহ আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে চলে যায়। তবে দুর্বৃত্তরা কী কী নিয়ে গেছে সে বিষয়ে স্পষ্ট করে মুখ খুলছেন না আহত শিক্ষক তুলসী। এ বিষয়ে জানতে চাইলে আহত জওহরলাল বসাক তুলশী বলেন, ‘আমি যখন বাসায় ঢুকি তখন দু’জন এসে আমাকে মুখ চেপে ধরে ছুরিকাঘাত করে। বাড়িঘরের সবকিছু তছনছ করেছে। আলমারী ভাঙছে। কিচ্ছু পায় নাই, এই তো। এর আগে কোনো চাঁদাও চায় নাই। তারা মুখোশ পড়া ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, না। আমি পুলিশের দ্বারা হ্যারেজমেন্ট হতে রাজী না। আমি অত সোজা না। আমার পুলিশ টুলিশ দরকার নাই। থাক তোমারে রিপোর্ট করা লাগবে না।’ প্রতিবেশীরা বলেন, তিনি দুর্বত্তদের চিনতে পেরেছেন, এজন্য ভয়ে কিছু বলছেন না। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। অত্যন্ত সদালাপী ও স্বনামেখ্যাত একজন শিক্ষকের বাড়িতে এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সকলে। তারা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে আঘাতকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

