আটঘরিয়া প্রতিনিধি : উদ্ধুদ্ধ করনের মাধ্যমে খামারিদের অ্যাপস ব্যবহার জনপ্রিয়করন সার ব্যবস্থাপনা বিষয়ে মাঠ পর্যায়ে কৃষাণ কৃষাণীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে আটঘরিয়া পৌরসভার ব্লকের কৃষক মোশাররফ হোসেন বাড়ির উপর অনুষ্ঠিত বিষয়ে আলোচনা করেন উপজেলা কৃষক সম্প্রসারণ অফিসার মান্নান হোসেন, উপসহকারী কৃষি অফিসার জাহিদুল হক, উপসহকারী কৃষি অফিসার মনিরুজ্জামান। উক্ত আলোচনা সভায় ৩০/৪০ জন কৃষাণ কৃষাণী অংশ নেন। উপ সহকারী কৃষি অফিসার জাহিদুল হক বলেন, ইউরিয়া সারের পরিবর্তে ডিএপি সার সম্পর্কে কৃষাণ কৃষাণীদেরকে উদ্ধুদ্ধ করা হয়। এসময় কৃষি সম্প্রসারণ অফিসার মান্নান হোসেন বলেন, খামারিদের অ্যাপস এর মাধ্যমে ফসলের প্রকৃত সার সম্পর্কে ধারণা দেয়া হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

