স্টাফ রিপোর্টার : হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস। শুক্রবার বিকালে গোপালপুরস্থ লাহেড়িপাড়ার া মোদন মোহন মন্দির প্রাঙ্গনে এ্যাড. মলয় কুমার দাস রায়ের সভাপতিত্বে পাবনা জেলার বিভিন্ন মঠ, মন্দির, পাঠাগার ও পাঠশালার সেবায়েত এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন এ্যাড, রণধীশ ভর্টাচার্য, প্রভাষ কুমার ভদ্র, শ্যামল দেবনাথ, প্রীতিশ কুন্ডু, বলাই সাহা, বিনয় জ্যোতি কুন্ডু , মনি তালুকদার, শুভ মজুমদার, বিকাশ দাস, পঙ্কজ সাহা, যুগল কিশোর, দীপ্ত কুমার ঘোষ, এ্যাড, ফুলমতি বসাক, নয়ন সাহা, প্রসাদ দাস, দীপঙ্কর সরকার জিতু, সোমনাথ বাগচি, সন্জয় সাহা, গৌরাঙ্গ মজুমদার, অলোক কুমার সেন্টু, মুকেশ দাস, কোমল দাস, শুভ বসাক প্রমূখ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। এছাড়াও পাবনা জেলা বিএনপি নেতাদের মাঝে তৌফিক হাবিব, সিদ্দিকুর রহমান, নূর মোহাম্মদ মাসুম বগা, সাবির হাসান বাচ্চু, শহিদুল ইসলাম লালু উপস্থিত ছিলেন ও শুভেচ্ছা বক্তব্য দেন। জেলায় ধর্ম বর্ন নির্বিশেষে সব মানুষের জন্য নিরাপদ বাস উপযোগী পরিবেশ বজায় রাখার জন্য সভা থেকে অঙ্গীকার ব্যক্ত করা হয়। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে হিন্দু সম্প্রদায়ের সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

