স্টাফ রিপোর্টার : পাবনা জেলা ক্রীড়া সংস্থার বিতর্কিত কমিটি গঠনের পর এবার একই পন্থায় পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের নতুন কমিটি গঠনের অভিযোগ উঠেছে। উচ্চ আদালতের মামলার তোয়াক্কা না করে বেআইনিভাবে এই কমিটি গঠন করা হয়েছে বলে অসংখ্য ব্যবসায়ীর মাঝে প্রশ্নের সৃষ্টি হয়েছে। অত্যন্ত গোপনে ও সুকৌশলে এই কমিটির গঠনের পর উঠেছে নানমূখী আলোচনা। বুধবার (২৩ জুলাই) পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের নবগঠিত কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমেই এই কমিটি প্রকাশ্যে আসে। কমিটির প্রথম সভায় কয়েকজন ব্যবসায়ীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনা ঝড় উঠে। যদিও কমিটি অনুমোদনের পুর্ণাঙ্গ লিস্ট এখনও পাওয়ায় যাযনি। তবে চেম্বার অব কমার্সের অফিসে নতুন তালিকা টাঙানো হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি করা হয়েছে আগের কমিটির সহ-সভাপতি ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের পাবনার সভাপতি ফোরকান রেজা বিশ^াস বাদশাকে। যার আওয়ামীপ্রীতি ও আওয়ামী সংশ্লিষ্ট একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হয়েছে। নৌকার ভোট চেয়ে ব্যানার, আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ, যুবলীগ নেতাদের সাথে একাধিক ছবি ভাইরাল হয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন এমন বেশ কিছু ব্যবসায়ীর নাম উঠে এসেছে এই নতুন কমিটিতে। আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে বর্ণচোরা ও দালালীতে প্রথম স্থান অর্জণে এগিয়ে থাকা দু একজন আগের কমিটিরও সদস্য ছিলেন, নবগঠিত কমিটিতেও তারা সদস্য হয়েছেন। এমন বিতর্কিত কমিটির প্রকাশের পরে বিএনপি জামায়াতপন্থি ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এর আগে পাবনা জেলা ক্রীড়া সংস্থার কমিটি নিয়েও বিতর্ক উঠেছে। সেখানেও আওয়ামীপন্থিদের নিয়ে কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে ক্রীড়া সাংবাদিক হিসেবে যাকে সদস্য করা হয়েছে তাকে পাবনার কোনো সাংবাদিক তাকে চেনেনই না। পাবনায় তার কোনো নিশানাই খুঁজে পাওয়া যায়নি। এবিষয়ে নবগঠিত কমিটির সভাপতি ফোরকান রেজা বিশ^াস বাদশা বলেন, আলোচনা-সমালোচনা তো থাকবেই। যতো ভালো কাজই করেন না কেনো সমালোচনার অভাব নেই এই দেশে। আমাকে জোর করে (শেখ রাসেল শিশু কিশোর পরিষদের) সভাপতি বানিয়েছিল, কিন্তু আমি কোনো কাজ করিনি। সেই সময়ে অনেক কিছুই করতে হয়েছে। ৫ আগস্টের পর আমার মুক্তি পেয়েছি আলাদাভাবে। পাবনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক বরকতউল্লাহ ফাহাদ বলেন, ফ্যাসিবাদের দোসররা যারা আগে পাবনা চেম্বার অব কমার্সে ছিল তারাই গোপনে আওয়ামী দোসরদের দিয়ে এই কমিটি করেছে। পাবনার ছাত্র সমাজ এই কমিটি প্রত্যাখ্যান করেছে। অবিলম্বের এই কমিটি বাতিল করে নতুন কমিটির দাবি জানাই। ক্ষোভ প্রকাশ করে চেম্বারের সাবেক পরিচালক ব্যবসায়ী মাসুদুর রহমান মিন্টু বলেন, আগেই তো পাবনা চেম্বার অব কমার্সের কমিটি নিয়ে হাইকোর্টে রিট করা আছে। রিট উপেক্ষা করে কোনো কমিটি হলে সেটা তো অবৈধ। ভোট ছাড়া নির্বাচন ছাড়া এইসব কমিটি অবৈধ। এই কমিটিও তালিকা দেখাতে পারবেনা। অন্যায়ভাবে অবৈধভাবে জোর করে কমিটি করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
