স্টাফ রিপোর্টার : পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের নতুন গঠিত বিতর্কিত কমিটি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন দুই পরিচালক। তারা হলেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী কামনা ও বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম রবি। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে তারা নিজেদের নাম প্রত্যাহার করে নেন। সন্ধ্যায় তারা গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, সম্প্রতি অনলাইন নিউজ প্রোর্টালে আমাদের পাবনা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিতে পরিচালক দেখানো হয়েছে। এই ধরনের সংবাদে আমরা অত্যন্ত বিস্মিত। কারণ এই পরিচালক পদে নির্বাচনের জন্য কোনো প্রার্থী হই নাই, কোথাও কোন স্বাক্ষর করি নাই। কিভাবে আমাদের নাম পরিচালক হিসেবে দেওয়া হয়েছে তাও আমাদের বোধগম্য নয়। বিধায় পাবনা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিতে আমাকে যে পরিচালক দেখানো হয়েছে তা থেকে আমার নাম প্রত্যাহার করে নিলাম। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আহ্বান জানিয়ে তারা আরও বলেন, কোন প্রক্রিয়ায় পাবনা চেম্বার অব কমার্সে নির্বাচন দেখিয়ে আমাদেরকে পরিচালক করা হয়েছে তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি। পাবনার সর্বস্তরের ব্যবসায়ী সচেতন জনসাধারণের সদয় অবগতির জন্য পুনঃ ব্যক্ত করছি যে, আমাকে এই প্রতিষ্ঠানের পরিচালক দেখানোর কোনো প্রক্রিয়ার সাথে আমি যুক্ত নই। দেখানো এই কমিটি থেকে আমার নাম প্রত্যাহার করে নিচ্ছি। এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি ফোরকান রেজা বিশ^াস বাদশার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের পরও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
