স্টাফ রিপোর্টার : টেন্ডার ছাড়াই একজন ঠিকাদারকে ১৬ লাখ টাকার কাজ করার অনুমতি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে পাবনা গণপূর্ত অফিসে ঠিকাদরদের দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটলেও বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানাজানি হলে মিডিয়ার নজরে আসে। এদিকে নির্বাহী প্রকৌশলীর দাবি তত্ত্ববধায়ক প্রকৌশলী এই অনুমতি দিয়েছেন। অন্যদিকে তত্ত্ববধায়ক প্রকৌশলী বলেন, এই অনুমতি এখতিয়ার আমার নাই। সংশ্লিষ্ট সুত্র জানায়, নির্বাহী প্রকৌশলীর নিয়ন্ত্রণাধীন পরিদর্শন বাংলোর একটি কক্ষ মেরামতের জন্য সম্প্রতি ১৬ লাখ টাকা ব্যয়ের একটি প্রক্কলন অনুমোদন হয়। কিন্ত ওই কাজের জন্য কোন টেন্ডার হয়নি। অথচ টেন্ডার ছাড়াই আনজু ট্রেডার্স নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে মৌখিকভাবে ওই কাজ করার অনুমতি দেয়া হয়েছে এবং দু’দিন ওই প্রতিষ্ঠান কাজ করার প্রক্রিয়া শুরু করেন। এ খবর পাওয়ার বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী প্রকৌশলীর অফিসের বারান্দায় আনজু ট্রেডার্স এর মালিক আকাশের সঙ্গে কয়েকজন ঠিকাদারের প্রথমে কথা কাটাকাটি এবং পরে তা হাতাহাতিতে রুপ নেয়। দুপুরে এ ঘটনাটি ঘটলেও দিনভর সেটি অদৃশ্য কারণে ধমাচাপা পড়ে ছিল। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। ঠিকাদারদের একটি পক্ষ অভিযোগ করেন, তত্ত্ববধায়ক প্রকৌশলী আনজু ট্রেডার্সকে টেন্ডার ছাড়াই কাজ করা অনুমতি দিয়েছেন। এ ব্যাপারে তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. আফসার উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি প্রাক্কলন অনুমোদন করার পর আমার আর কোন কাজ নাই এবং কাউকে কাজ করার অনুমতি দেয়া এখতিয়ারও আমার নাই। তিনি বলেন, আমার বিরুদ্ধে এ ধরণের অভিযোগ সম্পুর্ণ মিথ্যা। তিনি আরো বলেন, আমি কিছু অনিয়ম বন্ধ করায় একটি চক্র আমার বিরুদ্ধে লেগেছে। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঠিকাদারদের মধ্যে হাতাহাতির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই সময় আমি অফিসে ছিলামনা। তবে পরিদর্শন বাংলোর কাজ টেন্ডার ছাড়াই ওই ঠিকাদারকে তত্ত্ববধায়ক সাহেব দিয়েছেন। এদিকে আনজু ট্রের্ড্সা এর মালিক ঠিকাদার আকাশের মোবাইল নম্বরে একাধিকবার রিং দেয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এজন্য তার বক্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
