নিজস্ব প্রতিনিধি : উত্তরণ সাহিত্য পরিষদের ১৮ বর্ষে পদার্পন উপলক্ষে উত্তরন উৎসব গতকাল পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান এঁর সভাপতিত্বে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট কবি গবেষক এবং প্রাবন্ধিক মজিদ মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস। তিনি তার বক্তব্যে সকলের সাহিত্য ও সংস্কৃতি চর্চা যেনো মানুষের কল্যাণে ভূমিকা রাখে এবং মানুষের জন্য মানুষের প্রেম, ভক্তি ও ভালোবাসার বন্ধনকে শক্ত করে সেটি মাথায় রাখতে সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন মূল্যবোধ ও নৈতিকতার চর্চা হলো সবচেয়ে বড় সংস্কৃতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি জাকির হোসেন, বিশিষ্ট লেখক গল্পকার আখতার জামান, এমএস গ্রুপের এমডি মাহবুবুল আলম ফারুক, জেলা রোভার সম্পাদক আলী আকবর মিয়া রাজু, সহকারী অধ্যাপক আব্দুল হালিম বাচ্চু, ঈশ^রদীর সাহিত্য সংগঠন নোঙ্গর এর সভাপতি হাসানুজ্জামান, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, বগুড়ার কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উত্তরণ পাবনার সভাপতি কবি আলমগীর কবির হৃদয় ও সোনিয়া সুলতানা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। শিশু কিশোরদের নাচ গান আবৃত্তি সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানের শুরুতে ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দুর্ঘটনায় মর্মান্তিকভাবে হতাহতসহ মুক্তিযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে যাঁরা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

