স্টাফ রিপোর্টার : বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের মাঝে ৮ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস। আলহাজ¦ আহেদ আলী বিশ^াস মানব কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে গতকাল সকালে শহরের কুঠিপাড়াস্থ আলহাজ¦ আহেদ আলী বিশ^াস কলেজিয়েট স্কুল মাঠে এসব গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ বি ট্রাষ্টের চেয়ারম্যান এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াসের সভাপতিত্বে এ সময় বিভাগীয় বন কর্মকর্তা কাজী তরিকুর রহমান, ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুল আরেফীন, কৃষি সম্প্রসারন বিভাগের উপ পরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ট্রাক চালক ইউনিয়নের সভাপতি আব্দুল বারিক, সিনিয়র যুগ্ন সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক, জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা, জেলা ছাত্র দলের সভাপতি আমিনুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক ইছামতির বার্তা সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন। গাছের চারা বিতরণ কর্মসূচির শুরুতে অনুষ্ঠিত হয় মাইলস্টোন ট্রেজিটির শোক সভা। উপস্থিত ছাত্র ছাত্রী শিক্ষক এবং অতিথিবৃন্দ শোকাভিভূত হয়ে মাইলস্টোন স্কুল ও কলেজের ট্রজিটিতে নিহতদের জন্য শোক পালন এবং বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

