মাসুদ রানা : ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ ২০২৫-২০২৬ মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে পেঁয়াজ বীজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন ও ২৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে আটঘরিয়ায়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মর্সূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদের সামনে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই মেশিনগুলো বিতরণ করা হয়। এ সময় কৃষি সম্প্রসারণ অফিসার মান্নান হোসেন, উপ সহকারী কৃষি অফিসার জাহিদুল হক,উপসহকারী কৃষি অফিসার জাহিদুল ইসলাম, উপ সহকারী কৃষি অফিসার মনিরুজ্জামান, উপ সহকারী কৃষি অফিসার লতা খাতুন, উপ সহকারী কৃষি অফিসার রঞ্জু মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না বলেন, আধুনিক এয়ার-ফ্লো মেশিন পেঁয়াজের পচন রোধে সহায়ক এবং এতে পেঁয়াজ প্রায় ৯ মাস অবধি সংরক্ষণ করা সম্ভব হবে। ফলে কৃষকরা মৌসুম শেষে পেঁয়াজ বাজারজাত করতে পারবেন এবং ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন কৃষকের মাঝে মোট ২০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। প্রতিটি মেশিনে একজন কৃষক প্রায় ৩০০ মণ পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। মেশিনটি কার্যকরভাবে ব্যবহার করতে হলে একটি ঘর ও উপযুক্ত মাচা নির্মাণ করতে হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

