স্টাফ রিপোর্টার : বিশিষ্ট শিল্পপতি ও ক্রিষ্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সি লাইন পরিবহনের স্বত্তাধিকারী সুলতান আহমেদ গতকাল সোমবার দুপুর ১ টা ২০ মিনিটে ঢাকার ল্যাব এইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ৪ ভাই, ২ বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি পাবনা শহরের গোপালপুরস্থ লাহেরীপাড়ার (পাবনা সরকারি মহিলা কলেজ সংলগ্ন) বাসিন্দা এক সময়ের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম বাবু জান মিয়ার ছেলে। অত্যন্ত সদালাপী ব্যবসায়ী ও পরোপকারী সুলতান আহমেদের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে তার শুভানুধ্যায়ী, স্বজনসহ পরিবহন মালিক শ্রমিকদের মাঝে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় পাবনা টাউন হল ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্র জানিয়েছে। উক্ত নামাজে জানাজায় সকলকে শরিক হতে আহবানসহ তার জন্য সকল পরিচিতজনদের কাছে দোয়া প্রার্থনা করেছেন পরিবারের সদস্যবৃন্দ। এদিকে তার মৃত্যতে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সিনিয়র সহ সভাপতি ছিফাত রহমান সনম, সহ সভাপতি এস এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ছিদ্দিকুর রহমান ছিদ্দিক, জেলা মোটর মালিক গ্রপের সভাপতি খাদেমুল ইসলাম বাদশা, সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম, পাবনা এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক আবুল এহসান খান রেয়ন, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষে আহবায়ক ফিরোজ খান, জেলা ট্রাক চালক ইউনিয়নের পক্ষে সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

