নিজস্ব প্রতিনিধি : পরিবেশ সম্মত ও পরিষ্কার-পরিচ্ছন্ন পৌরসভা গঠনের লক্ষ্যে পাবনায় অনুষ্ঠিত হয়েছে সপ্তাহব্যাপী ক্লিন এন্ড গ্রীন পাবনা কার্যক্রম। গতকাল সকালে শহরের শহীদ চত্বরে এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা তথ্য ও প্রযুক্তি) মো. মনিরুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন । পরে সেখান থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খামার বাড়িতে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে বৃক্ষরোপণ ও ৭০০ গাছ বিতরণ করা হয়। আয়োজকরা জানান এ কার্যক্রমের আওতায় গোটা জেলায় প্রায় ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে এবং শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে বলে আয়োজকেরা জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

