স্টাফ রিপোর্টার : নাটক জীবন ও সমাজের প্রতিচ্ছবি। উন্নয়নে নাটকের ভূমিকা অপিরিসীম। গতকাল রাজশাহী বিশ^বিদ্যালয়ের নাট্যতত্ব বিভাগের অধ্যাপক ড. আরিফ হায়দারের নেতৃত্বে ২১ জন্ শিক্ষার্থীর নিয়ে একট দল এসপিএস, পাবনা কার্যালয়ে উন্নয়নে নাটক বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন কবি ও সাহিত্যিক আব্দুল্লা হেল বাকী, অধ্যাপক ড. আরিফ হায়দার ও এসপিএস-এর নির্বাহী পরিচালক ড. নরেশ মধু। উন্নয়ন ও নাটকের ভুমিকা বিষয়ক মূখ্য আলোচক ছিলেন ড. নরেশ মধু এবং অধ্যাপক ড. আরিফ হায়দার। ছাত্র– ছাত্রীদের মধ্য আলোচনায় অংশগ্রহণ করেন আকাশ মল্লিক, রাবেয়া রাইমা, বিষ্ণু সরকার, ফজলে রাব্বি, আল যুবায়ের রশিদ নীরব, ঈষিতা জাহিন আরণ্য পাল নীপ ও প্রমুখ। মতবিনিময় সভায় পাবনার বিভিন্ন উন্নয়ন বিষয়ক সমস্যার কথা আলোচনা করা হয়ে কিভাবে এর সমাধান করা যায় আলোচনা করা হয়। আলোচনা শেষে নাট্যতত্ব বিভাগের শিক্ষার্থীদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

