স্টাফ রিপোর্টার : জেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি, দক্ষিন রাঘবপুরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল হালিমের (হালিম মহুরী) স্ত্রী মনিরা পারভীন গতকাল শুক্রবার বেলা পৌনে দুটোয় শহরের এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে………রাজেউন)। তিনি দক্ষিন রাঘবপুরের বাসিন্দা জেলার সর্বমহলে পরিচিতমুখ মরহুম ছকির উদ্দিন মহুরীর বড় পুত্রবধূ ও বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্নার মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি ১ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মত্যুর খবর জেনে অসংখ্য মানুষ তার বাড়িতে ছুটে যান। গতকাল বাদ আসর দক্ষিন রাঘবপুর জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শরিক হন অসংখ্য মানুষ। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে মরহুম আব্দুল হালিমের স্ত্রী মনিরা পারভীনের মৃত্যুতে জেলা দলিল লেখক সমিতির সভাপতি ইসহাক উল আলম ও সাধারন সম্পাদক নুরুল আলম শাহীনসহ সমিতির সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
