এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী দামেস্কে সিরিয়ার সামরিক সদর দফতরের প্রবেশপথে গতকাল হামলা চালানোর কথা জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। সিরিয়ার দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দেশটির রাজধানীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়েও ইসরাইলি হামলা হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সিরিয়ার রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনার পরপরই ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি আসে। ইসরাইলি সেনাবাহিনী পৃথকভাবে জানিয়েছে, তারা সিরিয়ার দক্ষিণে দ্রুজ-সংখ্যাগরিষ্ঠ শহর সুইদায় আক্রমণ করছে এবং তারা ‘বিভিন্ন পরিস্থিতির জন্য’ প্রস্তুত। এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, শহরটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল, যার ফলে বেসামরিক লোক হতাহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গতকাল সুইদায় সশস্ত্র গোষ্ঠী এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর এই হামলার ঘটনা ঘটল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

