নিজস্ব প্রতিনিধি : বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি ও পাবনা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক মিজানুর রহমানের দাদী মোছা. সাহেরা খাতুন মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……… রাজিউন)। আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চাঁন্দাই দক্ষিণ পাড়া মহল্লার সাহেরা খাতুন দীর্ঘ দিন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ১১০ বছর। তিনি ৩ ছেলে , ২ মেয়ে ও ২৮ নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার) সকাল ১১ টায় চাঁন্দাই জান্নাতুল বাকী গোরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসায় জানাজা শেষে তাকে চাঁন্দাই জান্নাতুল বাকী গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এদিকে সাংবাদিক মিজানের দাদীর মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সভাপতি খন্দকার রুমী খন্দকার, সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক সৈকত আফরোজ আসাদ, বিশ^বার্তা সম্পাদক শহিদুর রহমান শহীদসহ অনেকে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
