স্টাফ রিপোর্টার : ঈশ^রদীতে বিএনপি নেতা শরিফুল ইসলাম তুহিনের কারামুক্তি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে মিছিল শেষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে আমেনা খাতুন (৪৫) নামে মহিলা দলের এক নেত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে ঈশ^রদী পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে এই ঘটনা ঘটে। মৃত আমেনা খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী ছিলেন। জানা গেছে, দীর্ঘ ২২ বছর পর সোমবার কারামুক্ত হয়ে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে এলাকায় ফেরেন দাশুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। তাকে বরণ করতে শহরের পুরাতন বাস টার্মিনালে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমেনা খাতুনের নেতৃত্বে মিছিল করতে করতে উপস্থিত হয়েছিলেন মহিলাদলের কর্মীসহ কয়েকশ নারী। শ্লোগানের এক পর্যায়ে হঠাৎ করে আমেনা খাতুন মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঈশ^রদী থানার ওসি আ স ম আব্দুল নুর বলেন, স্ট্রোক করে তিনি মারা গেছেন বলে জানতে পেরেছি। এ বিষয়ে পরিবারের কেউ কোনো অভিযোগ করেনি, তার পরিবার মরদেহ নিয়ে গেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
