স্টাফ রিপোর্টার : শহরের ব্যস্ততম রবিউল মার্কেটের মোড়ে শিক্ষার্থীদেরসহ সাধারনের নাভিশ^াস ঘটছে। ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। অটোবাইক, রিকশা, মোটর সাইকেল, নানা দোকানের মালামাল টানা ভ্যান সব মিলিয়ে রাস্তাটির অবস্থা নাজুক। এরপরে পুরাতন বাসষ্ট্যান্ড থেকে ঐ পথে যাওয়া রাস্তার পাশে মার্কেটঘেষে অনেকে রেখে যান মোটর সাইকেল। এসব মোটর সাইকেল সারাদিনের জন্য ওখানেই রেখে যান ব্যবসায়ীরাসহ বেকুপ টাইপের কিছু মানুষ। চৌরাস্তা মোড়টির যেনো কোনো অভিভাবক নেই। ঐ পথে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাবনা সরকারি মহিলা কলেজ, গোপালপুর শিশু শিক্ষা নিকেতন, রয়েছে আটটির মতো কোচিং সেন্টার, ঐ পথ দিয়েই মানুষ বড় বাজারে যাতায়াত করেন। পাশে নিউমার্কেট, খান বাহাদুর শপিং মল, নিউ পয়েন্টসহ বেশ কয়েকটি মার্কেট। মাঝে মাঝেই শিক্ষার্থীদের পোশাক ছিড়ে যায়, শরীরে লাগে আঘাত। এতো ব্যস্ততম একটি জায়গাতে চৌরাস্তার চারদিকেই ম্যানেজ করে অটো ঠেকিয়ে রেখে যাত্রীও তোলা হয়। এ রোডে একদম বিশ্রি অবস্থা জনজীবনের। এমন দুর্দশাময় ভোগান্তি থেকে মুক্ত হতে চান মানুষ। তারা ট্রাফিক বিভাগের ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ প্রত্যাশা করছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
