বর্তমানে দুই বাংলাতেই প্রায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কিন্তু এবার এই অভিনেত্রীকে নিয়ে ওপার বাংলায় বাঁধল একরকম রাজনৈতিক বিতর্ক। টালিউডে জয়ার নিয়মিত কাজ এবং একের পর এক সিনেমায় সুযোগ পাওয়া নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী জুঁই বিশ^াস। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে মূলত বিদেশি শিল্পী বিশেষ করে বাংলাদেশের ওপর ক্ষোভ প্রকাশ করেন; সঙ্গে তোলেন নানা প্রশ্নও। জুঁই বিশ^াস লিখেছেন, ‘আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমোচ্ছি? আমাদের শিল্পীরা বাংলাদেশে কাজ করতে পারেন না, অথচ জয়া আহসানের মতো একজন বাংলাদেশিকে রেড কার্পেট দিয়ে এখানে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে!’ সেই পোস্টে জুঁই আরও লেখেন, ‘পশ্চিমবঙ্গের কোনো শিল্পীর ট্যালেন্ট নেই যে জয়া আহসানের সেই রোল টা প্লে করতে পারবে? দেশ তো আগে, প্রোডিউসার, ডিরেক্টররা দেশ বিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিৎ নয় কি?’ বলিউডের প্রসঙ্গ টেনে আরও বলেন, ‘বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে টালিউডে বাংলাদেশি শিল্পীদের প্রতি এত উদারতা কেন?’ বলা বাহুল্য, তার এই মন্তব্য মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে; যা নানা আলোচনা-সমালোচনা তৈরি করেছে ওপার বাংলার ইন্ডাস্ট্রি জুড়ে। যদিও জুঁই বিশ^াস তার পোস্টে উল্লেখ করেছেন, এই মতামত তার একান্তই ব্যক্তিগত এবং কোনো রাজনৈতিক দল বা সংগঠনের পক্ষ থেকে তিনি এটি বলছেন না। তবুও তার এই মন্তব্য রাজনৈতিক মহলে এবং চলচ্চিত্র জগতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। উল্লেখ্য, ওপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন সিনেমা ‘ডিয়ার মা’। আগামীকাল শুক্রবার মুক্তি পাবে সিনেমাটি, যার মুখ্য চরিত্রে রয়েছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান ও চন্দন রায় সান্যাল। এছাড়াও রয়েছেন ধৃতিমান চ্যাটার্জি ও শাশ^ত চ্যাটার্জি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

