স্টাফ রিপোর্টার : প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করেছে পাবনার প্রাথমিক শিক্ষকেরা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে গতকাল বুধবার বিকেলে সমিতির পাবনা জেলা শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়। সমিতির জেলা সভাপতি কাজী রবিউল ইসলাম, সাধারন সম্পাদক হেলাল উদ্দীনের হাত থেকে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সমিতির জেলা শাখার সহ-সভাপতি মো. মহিউদ্দিন, সহ-সম্পাদক (মহিলা) ইসরাত জাহান, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন, সহ-অর্থ সম্পাদক মোখলেছুর রহমান, বেড়া উপজেলা শাখার সভাপতি ফারুক হোসেন, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, চাটমোহর উপজেলা সাধারন সম্পাদক মোজাম্মেল হক, জেলা মিডিয়া সম্পাদক সাঈদ উল ইসলাম, মির্জা সিরাজুল ইসলাম প্রমূখ। দাবি সমুহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগ্যতা স্নাতক সহ ৩ বছরের অভিজ্ঞতা/ স্নাতকোত্তর পদকে দশম গ্রেডে উন্নীত করাসহ যোগ্যতা বিবেচনায় প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করাসহ ৩দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

