‘রোড টু বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)’ বিষয়ে একটি সেমনিার দুটি ব্যাচে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে শিক্ষকদের জন্য অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান। রিসোর্স পারসন থেকে সেমিনারটি পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেলের পরিচালক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান। উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, ‘ইন্ডাস্ট্রিগুলোর সাথে কোলাবোরেশনের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। বিশ^বিদ্যালয়ের সাথে ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন বাড়াতে হবে। পরিবর্তনশীল বিশ্বের সাথে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করা, শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা এবং যুগোপযোগী কারিকুলাম আমাদের করতে হবে।’ উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘অ্যাক্রেডিটেশন কাউন্সিলের হতে আমাদের রিকগনিশন নিতে হবে। শিক্ষা ও গবেষণায় প্রতটি কাজ সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পাদন করতে হবে। ভালো পরিকল্পনার মাধ্যমেই ভালো কিছু পাওয়া যাবে।’ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান বলেন, ‘শিক্ষায় গুণগত মান বৃদ্ধির জন্য প্রতিনিয়ত কাজ করতে হবে। সীমিত রিসোর্সের মধ্যেই সকল কাজ করতে হবে। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা এবং সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পরিচালক ড. আসফাকুর রহমান। প্রথম ব্যাচে বিজ্ঞান এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের শিক্ষক এবং দ্বিতীয় ব্যাচে দুপুরে ব্যবসায় শিক্ষা এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকরা অংশগ্রহণ করেন। বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণিকক্ষে গতকাল রোববার অনুষ্ঠিত হয়। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

