স্টাফ রিপোর্টার : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ এবং গাছের চাড়া বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শহীদ এম মনসুর আলী কলেজে। স্বেচ্ছাসেবক সবুজায়ন প্রকল্পের সহযোগিতায় শনিবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শহীদ এম মনসুর আলী কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাড. নাজমুল হোসেন শাহীন। এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান পৃথিবীর বড় সমস্যাগুলোর একটি। জলবায়ু পরিবর্তনের ফলে জীব বৈচিত্র ও প্রকৃতির উপর নানা ধরনের ক্ষতিকর প্রভাব পড়ছে। আমরা বাংলাদেশের আবহাওয়ার দিকে লক্ষ্য করলেই তা বুঝতে পারবো। তাই আমাদেরকে প্রাণভরে শুদ্ধ নি:শ^াস নিতে বেশি বেশি গাছ লাগাতে হবে। তাহলেই এই বিরূপ আবহাওয়া থেকে আমরা রক্ষা পাবো। তাই আসুন সকলে নিজ নিজ পরিসর থেকে গাছ রোপণ করে পরিবেশকে নিজেদের উপযোগী করে তুলি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল গফুর, সাংবাদিক ও এনজিও ব্যক্তিত্ব এম এ সালাম, বৃক্ষ প্রেমিক কামাল হোসেন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. আখতারুজ্জামান। সভা শেষে কলেজ চত্বরে বৃক্ষরোপন করেন অতিথিবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

