স্টাফ রিপোর্টার : সাধারন উৎসুক মানুষের সামনে সাপের খেলা দেখাচ্ছিলেন সাপুড়ে নাঈম হোসেন (২২)। হঠাৎ গোখরা সাপটি তার হাতে ছোবল দেয়। হাসপাতাল আর ওঝার বাড়ি দৌঁড়িও শেষ রক্ষা হলো না তার। মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় তাকে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঈশ^রদী উপজেলার মুলাডুলি এলাকার একটি ওঝার বাড়িতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে একইদিন সকাল দশটার দিকে নাঈম হোসেনকে ছোবল দেয় সাপটি। ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ^রদী পৌর এলাকায় সাপের খেলা দেখাচ্ছিলেন তরুণ সাপুরে নাঈম হোসেন। এ সময় তার বাক্সে থাকা একটি গোখরা সাপ হাতের বৃদ্ধাঙ্গুগুলিতে ছোবল দেয়। পরে স্থানীয়রা তার হাতে তিনটি বাধন দিয়ে দেন। পরে স্বেচ্ছায় হাতের বাঁধন খুলে ফেলেন সাপুড়ে নাঈম হোসেন নিজেই। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসা না নিয়ে তাকে উপজেলার মুলাডুলি এলাকার একটি ওঝার কাছে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে ওঝা নাঈম হোসেনকে মৃত ঘোষণা করেন। ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, মৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃত্যুবরনকারী নাঈম একজন ওঝা ছিলেন। সাপের খেলা দেখিয়ে জীবন জীবিকা নির্বাহ করতে তিনি। শুক্রবার একটি গোখরা সাপ ধরে নিজের কাছে রেখেছিলেন। আজকে সেই সাপ নিয়ে খেলা দেখাতে গেলে তাকে ছোবল দিলে তিনি মারা যায়। এ ঘটনা জানার পর তার বাড়িতে পুলিশ পাঠানো হলে ততক্ষণে তার জানাজা কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
