বিশেষ প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, জাতীয়দাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ^াসের ঐকান্তিক প্রচেষ্টায় পানি পথ দিয়ে হোশিয়ারী পণ্য রপ্তানি শুরু হয়েছে। সম্প্রতি তিনি পাবনা শহরের কুঠিপাড়াস্থ তার বাসভবন চত্বরে হোশিয়ারী মালিক ও শ্রমিকদের সাথে এক বৈঠকে তাদের পণ্য পরিবহনে জটিলতাসহ নানা সমস্যার কথা শোনেন ও তাদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে এই সংকট নিরসনের চেষ্টা করবেন বলে তিনি উল্লেখ করেন। ঐ সময়ে হোশিয়ারীর সাথে জড়িতরা তাকে জানান, রপ্তানিকৃত পণ্য ভারতে স্থলপথে আমদানি ও রপ্তানি বন্ধ করে দেওয়ার ফলে হোশিয়ারি ব্যবসায় ধ্বস নামছে। পরবর্তিতে শিমুল বিশ^াস তার চেষ্টা দিয়ে নৌপথে শিফটের মাধ্যমে ভারতসহ অন্যান্য দেশে হোশিয়ারির সকল পণ্য আমদানি ও রপ্তানি শুরু করার ব্যবস্থা করে দেন। এ আনন্দের খবরটি সকলের মাঝে ছড়িয়ে দিতে ও শিমুল বিশ^াসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য গত ২৫ জুন পাবনা প্রেসক্লাব মিলনায়তনে যৌথভাবে একটি আলোচনা সভার আয়োজন করে হোশিয়ারী ব্যবসায়ীবৃন্দ ও শ্রমিকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য দেন দেশের প্রখ্যাত শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ^াস। তিনি তার বক্তব্যে বলেন পাবনার হোশিয়ারি শিল্পে যেমন সুনাম রয়েছে তেমনি বিদেশ থেকে রেমিটেন্স অর্জন করছে এখানকার ব্যবসায়ীরা। স্থলপথে এই সকল পণ্য আমদানি রপ্তানি বন্ধ হওয়াতে ব্যবসায়ী ও শ্রমিকেরা লোকসানের মুখে পড়েছিলো। সরকারের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় নৌপথে আমদানি ও রপ্তানি করার সুযোগ সৃষ্টি হয়েছে। পাবনার হোশিয়ারী শিল্পের অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সকলের। এটি শুধু একটি ঐতিহ্যর ধরে রাখা নয়, এর সাথে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের রুটি রুজী জীবনধারন ও স্বপ্ন। ফলে আমাদের সকলকে এ বিষয়ে সজাগ থাকা ও কাজ করে যেতে হবে। এ সময় হোসিয়ারি ব্যবসায়ী সরদার সেলিম রেজার সভাপতিত্বে ও ব্যবসায়ী মামুন হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন ব্যবসায়ী আব্দুল মতিন মাস্টার, মিরাজুল ইসলাম, মান্নান হাজী, মতিন খাঁন, রফিক শেখসহ বেশ কয়েকজন। আলোচনা সভা শেষে হোশিয়ারি ব্যবসায়ীদের সর্ব সম্মতিক্রমে বিশিষ্ট হোশিয়ারী ব্যবসায়ী সরদার সেলিম রেজা কে আহবায়ক ও আব্দুল মতিন মাস্টার কে যুগ্ন আহবায়ক করে একটি দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। উল্লেখিত দুজন আগামী ৭ দিনের মধ্যে ১৫ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন বলেও সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়। নবগঠিত আহবায়ক কমিটি আগামী দিনে হোশিয়ারী ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখাসহ হোশিয়ারী শিল্পকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন বলে তাদের প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

