স্টাফ রিপোর্টার : একটি মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করাতে এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। পরবর্তিতে আহত যুুুুুুুুুুুুুুুুুুুুুুবকের বাড়ি ও তার পাশে থাকা চাচাদের বাড়িতেও হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনা ঘটেছে শুক্রবার বিকালে ও তার জের ধরে রাত পৌনে নয়টার দিকে পাবনা সদর থানার মালিগাছা ইউনিয়নের রূপপুর মোল্লাপাড়া গ্রামে। ভূক্তভোগী পরিবারের সদস্যবৃন্দসহ একাধিক এলাকাবাসী জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে একটি ছেলে ও একটি মেয়ে উক্ত এলাকাতে বেড়াতে যান। এ সময় সেই মেয়েটিকে ইভটিজিংসহ উত্যক্ত করে স্থানীয় কালাম বিশ^াসের ছেলে সাইফুল ও ইয়াসিন প্রামানিকের ছেলে সীমান্ত। সে সময়ে স্থানীয় মনোয়ার হোসেন মুল্লুক মোল্লার ছেলে রাকিবুল হাসান এর প্রতিবাদ করে। সাইফুল ও সীমান্ত ক্ষিপ্ত হয়ে তাদের সাথে থাকা আরো কয়েকজন মিলে রাকিবুলকে পিটিয়ে আহত করে। পরবর্তিতে রাত পৌনে নয়টার দিকে কিছু দুর্জন রাকিবুলদের বাড়ি ও তার চাচাদের বাড়িতে হামলা ভাঙচুর চালিয়ে ক্ষতিসাধন করে। এ সময় কিছু নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল খোয়া যায় বলে জানান এ পরিবারের মানুষেরা। হামলা করা হয়, উক্ত মহল্লার মরহুম মোসলেম মোল্লার ছেলে মনোয়ার হোসেন মুল্লুক মোল্লা, আলম মোল্লা ও আনোয়ার মোল্লার বাড়িঘর। হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্রপাতি ছিলো বলে এলাকাবাসী জানান। তারা এই হামলার সাথে ও মেয়েটিকে উত্যক্ত করার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি বীনিতভাবে অনুরোধ জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
