স্টাফ রিপোর্টার : ঈশ^রদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সান্তনা রানী গুপ্ত (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার পশ্চিম টেংরি কাচারি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সান্তনা রানী গুপ্ত একই এলাকার বাসিন্দা টুটুল কুমার গুপ্তের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির শোয়ার ঘরের টিনের চালের ওপর একটি পচা কাঁঠাল পড়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। কাঁঠালটি সরাতে গিয়ে সান্তনা রানী ঘরের টিনে হাত দেন। ওই সময় টিনে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীচে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার ইন্সপেক্টর (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টিনে বিদ্যুৎ সংযোগ ছিলো, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
