পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলিজ অনুষদের সকল বিভাগের শিক্ষকদের জন্য গতকাল বৃহস্পতিবার জড়ধফ ঃড় ইঅঊঞঊ অপপৎবফরঃরড়হ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল ভার্চুয়াল ক্লাস রুমে সেমিনারের আয়োজন করে। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুলÑআওয়াল বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বড় সম্পদ হলো এখানকার বেশিরভাগ শিক্ষক তরুণ। যারা আধুনিক প্রযুক্তির বিষয়ে দক্ষ। আধুনিক প্রযুক্তির উপকরণ সম্পর্কে সবচেয়ে বেশি তাঁরা জানে। তরুণদের কাজ করার সুযোগ ও সক্ষমতা বেশি। তাঁরা এই বিশ^বিদ্যালয়কে দ্রুত আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে পারবে। তাদের লক্ষ্য হওয়া উচিত বিশ^ র্যাঙ্কিং নিজেদের প্রতিষ্ঠানকে অন্তর্ভূক্ত করা। উচ্চ শিক্ষার সম্মানজনক অবস্থানে নিজেদের প্রতিষ্ঠানকে নিয়ে যাওয়া। এজন্য বিশে^র বিভিন্ন প্রতিষ্ঠান যারা আন্তর্জাতিক মানের শিক্ষা কারিকুলাম ও ডিগ্রীকে স্বীকৃতি দেয় তাদের স্বীকৃতি অর্জন করতে হবে। তাদের স্বীকৃতির মানদন্ড অর্জন করতে হবে। শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীদের বিশ^বিদ্যালয়কে ধারণ করে এগিয়ে যেতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব। সামনে আগানোর জন্য, সঠিকভাবে কাজ করার জন্য অনেক সীমাবদ্ধতা মধ্যেও প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে- আগামীতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন,বিশ^বিদ্যালয়ের কাজই হলো সীমাবদ্ধতাকে অর্জন করে সামনের দিকে এগিয়ে যাওয়া। সব সময় র্যাঙ্কিং দিয়ে মান অর্জিত না হলেও আমাদের লক্ষ্য হওয়া উচিত বিশ^ র্যাঙ্কিংয়ে নিজেদের প্রতিষ্ঠানকে অন্তর্ভূক্ত করা। এজন্য শিক্ষকদের ভূমিকা নবচেয়ে বেশি। তাদের এগিয়ে আসতে হবে, বেশি গবেষণা করতে হবে, নিজেদেরকে দক্ষ করতে হবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদান করতে হবে। সম্মানজনক র্যাঙ্কিংয়ের জন্য বর্তমান প্রশাসন কাজ করছে। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো.শামীম আহসান বলেন, আন্তর্জাতিক মান একটি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে তারা অনেকগুলো মানদন্ড পূরণ করে বিশ^ প্রতিষ্ঠান হয়ে ওঠে। সেজন্য ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ইঅঊঞঊ এর স্বীকৃতি খুব প্রয়োজন। ২৫টি দেশ এর সদস্য। এতে আরও বক্তব্য দেন, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহম্মেদ। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আই কিউ এসি’র অতিরিক্ত পরিচালক মো. আসফাকুর রহমান। (জনসংযোগ দপ্তর, পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

