স্টাফ রিপোর্টার : পাবনা জেলা বিচার বিভাগের চতুর্থ শ্রেনী সরকারি কর্মচারী সমিতির কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যের এ কমিটিতে সভাপতি হয়েছেন আইনুল হক ও সাধারন সম্পাদক হয়েছেন মনোয়ার হোসেন। কমিটির অন্যরা হলেন সহ সভাপতি মাসুম পারভেজ, যুগ্ন সাধারন সম্পাদক মুরাদ হোসেন, দপ্তর সম্পাদক ছানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আক্কাস আলী, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা শারমিন খাতুন। কার্যনির্বাহী সদস্যবৃন্দ হলেন সোহেল রানা, আলাউদ্দিন আল আজাদ ও মানিক হোসেন। পাবনা জেলা জজ আদালত চত্বরে সমিতির এক সাধারন সভা সভাপতি আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাসকসপ এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবুল হোসেন আহমেদ বাবু। বিশেষ অতিথি ছিলেন বাসকসপ এর পাবনা জেলা শাখার সদস্য সচিব শাহিন আলম। এছাড়াও বক্তব্য দেন মুরাদ হোসেন, আক্কাস আলী, আনোয়ার হোসেন, আইনুল হক, মাসুম পারভেজ, মনোয়ার হোসেন, মানিক হোসেন, সোহেল রানা, সানোয়ার হোসেন, জহির উদ্দিন শেখ, শারমিন খাতুন, মুস্তাফিজুর রহমান, আলতাব হোসেন প্রমূখ। বক্তারা কর্মচারীদের ন্যায় সঙ্গত দাবি দাওয়া নিয়মতান্ত্রিকক উপায়ে আদায়ের লক্ষে ২০২৪ সালের ২১ নভেম্বর গঠিত অন্তর্বতীকালীন কমিটি বৃহত্তর স্বার্থে বিলুপ্ত ঘোষনা করেন এবং আগামী তিন বছরের জন্য এই কমিটি সর্ব সম্মতিক্রমে গঠন করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
