স্টাফ রিপোর্টার : নানা কর্মসূচিতে গতকাল দিনভর ব্যস্ত সময় পার করলেন বিএনপি নেতা এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস। তারই সার্বিক তত্বাবধায়নে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় পাবনায় এবি ট্রাস্টের তত্ত্বাবধানে নির্মিত শতাধিক মসজিদে বাদ জুম্মা একযোগে দোয়া অনুষ্ঠিত হয়। ভবানীপুর এবি ট্রাস্টের এতিম খানায় ও মাদ্রাসার ছাত্র, এতিম ও হাফেজদের সাথে দোয়া মাহফিলে অংশ নেন তিনি এবং সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এতিমদের হাতে সদকা হিসাবে ২ টি খাসি হস্তান্তর করেন তিনি। এছাড়াও সকাল সাড়ে নয়টায় পাবনা শহরের শালগাড়িয়াস্থ থানা পাড়ার বাসিন্দা, এ আর প্লাজা মার্কেটের মেসার্স ইসলাম ইলেকট্রিক এর স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মরহুম নুর উদ্দিন শেখ নুরুলের শোকাহত পরিবারের সাথে দেখা করেন ও শোকজর্জর পরিবারকে সান্তনা দেন। সকাল সাড়ে দশটায় পাবনা বাস টার্মিনালে মোটর শ্রমিকদের মাঝে এবং বেলা বারোটায় ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে দশ কেজি করে দুই হাজার শ্রমিকের মধ্যে চাউল বিতরণ করেন। বিতরণ শেষে ট্রাক শ্রমিকনেতা মরহুম আহম্মেদ মুন্সির দোহারপাড়ার বাড়িতে মরহুমের শোকাহত পরিবারের সাথে দেখা করেন ও তাদের সান্তনা প্রদান করেন। বিকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় অংশ গ্রহন করেন তিনি। কর্মসূচিতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শ্রমিক নেতৃবৃন্দ ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

