স্টাফ রিপোর্টার : পাবনা সদর উপজেলার টিকরী গ্রামে সাদিয়া খাতুন (২২) নামের এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যৌতুকের দাবিতে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহতের স্বামী সাব্বির হোসেন সহ শ্বশুরবাড়ির লোকজন। নিহতের তিন বছরের একটি সন্তান রয়েছে। বুধবার (২৬ জুন) রাতে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া উপজেলার টিকরি গ্রামের মো. সোহেল মোল্লার মেয়ে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, পাবনা সদর উপজেলার হেমায়েতপুরপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সালাম প্রামানিকের ছেলে সাব্বির হোসেনের সাথে চার বছর আগে বিয়ে হয় সাদিয়ার। সাদিয়ার স্বজনরা বলেন, বিয়ের পর থেকেই নানা অজুহাতে যৌতুকের জন্য সাদিয়াকে নির্যাতন করতো তার স্বামী ও শ^শুরবাড়ির লোকজন। কিছুদিন আগে সাব্বিরকে একটি মোটরসাইকেল কিনে দেওয়া হয়। এরপরও সাদিয়ার ওপর চালানো হতো নির্যাতন। এরই জেরে বুধবার (২৫ জুন) রাতে সাদিয়াকে মারধর করে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় তার স্বামী। কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় সাদিয়ার মৃত্যু হয়। নিহত সাদিয়ার মামা দুলাল মোল্লা জানান, সাদিয়ার শরীরে মারধরের স্পষ্ট চিহ্ন ছিল। এটি স্বাভাবিক মৃত্যু নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তিনি। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
