সুজানগর প্রতিনিধি ; পদোন্নতিজনিত কারণে সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকালে সুজানগর উপজেলার সর্বস্তরের কৃষক-কৃষাণীদের উদ্যোগে ওই সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম, দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ জাকির আহমেদ ও কৃষক হেলাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন। শেষে বিদায়ী কৃষি অফিসার রাফিউল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

