স্টাফ রিপোর্টার : শহরের এ আর প্লাজার মেসার্স ইসলাম ইলেকট্রিক এর স্বত্তাধিকারী, বিশিষ্ট ইলেকট্রিক সামগ্রী ব্যবসায়ী নুর উদ্দিন শেখ নুরুল চিকিৎসাধীন থাকা অবস্থায় এ্যাসোর্ট হাসপাতালের আইসিসিইউতে বুধবার রাত দশটার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……….রাজেউন)। তিনি শহরের শালগাড়িয়া থানা পাড়ার (কাজী অফিসের পাশে) বাসিন্দা আলহাজ¦ মরহুম আফতাব আলী শেখের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, মেয়ে, ৩ ভাই, ৩ বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সদালাপী ব্যবসায়ী নুুরুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার পরিচিতজনদের মাঝে। শোকাচ্ছন্ন পরিবেশ ছিলো এ আর প্লাজা মার্কেট চত্বরে। অসংখ্য মানুষ ছুটে যান তার বাড়িতে। গতকাল বৃহস্পতিবার বাদ যোহর চাপা মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে মরহুমের একমাত্র ছেলে ইমরান তার পিতার রুহের মাগফেরাত কামনায় সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

