স্টাফ রিপোর্টার : ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় ২৬ মে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানার নলকা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে উল্লেখিত পরিমান মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতরা হলো হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শ্রীধরপুর পূর্বপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে জীবন হোসেন (৪২) ও হাফিজ উদ্দিন মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩৮)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হযেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

