ফরিদপুর প্রতিনিধি : ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে গত ২৫ মে ফরিদপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়। তিন দিনব্যাপী ভূমি মেলা গতকাল ২৭ মে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। তিনি ভূমি সম্পর্কে ছাত্র-ছাত্রী ও জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভূমি বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরামর্শ প্রদান করেন উপজেলা ভূমি কর্মকর্তা সানাউল মোর্শেদ এবং তিনি বলেন, দেশের ভূমি সেবা ডিজিটালাইজ হয়েছে, জমির মালিক নিজের জমির খাজনা-খারিজ অনলাইনে নিজেই প্রাদান করতে পারবেন, তিনি নিয়মিত খাজনা পরিশোধ করে জমির মালিকানা নিশ্চিত করার অনুরোধ করেন। সমাপনি দিনে ছেলে-মেয়ে, ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া গণশুনানী, ভূমি বিষয়ক আলোচনা ও পরামর্শ প্রদান, ভূমি অপরাধ, প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে আলোচনা এবং তৃতীয় পক্ষের সহযোগিতা ব্যতিরেকে নিজ উদ্যোগে ভূমি সংক্রান্ত কাজে উদ্বুদ্ধকরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রাণী সম্পদ কর্মকর্তা গোপেশ চন্দ্র সরকার, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: প্রিয়াংকা চক্রবর্তী প্রমুখ। এ সময় সাংবাদিক, এলাকার সুধীজন ও ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা কে,এম, হাবিবুল হক, আব্দুস ছালাম, আজিজুল হক, সিরাজুল ইসলাম, সম্পা সাহা, ভূমি কানুন গো মনোয়ারুজ্জামান, নাজির জমির উদ্দিন সরকার, পেশকার শাহানুর রহমান, মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

