শামীম হাসান মিলন : বাড়ির পাশে তাল গাছে মৌসুমি ফল তাল দেখে খুব খেতে ইচ্ছে করে নয় বছর বয়সী রাকিব উদ্দিনের। তিন বছরের ইমাদুল হোসেন ও সিফাত উল্লাহ নামের দুই চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে গাছ থেকে তাল পাড়তে যায় শিশু রাকিব। জীবনের ঝুঁকি নিয়ে গাছে উঠে যায় রাকিব। কয়েকটা তাল পাড়ার পর খুশিতে আত্মহারা ছিল ওই তিন শিশু। কিন্তু কিছুক্ষণের মধ্যেই খুশিতে বিষাদে পরিণত হয় ওই তিন শিশুর। হটাৎ করেই হাজির হন গাছ মালিক মির্জা মোল্লা। তাল পাড়তে দেখে গাছ থেকেঃ টেনে হিঁচড়ে নামিয়ে রাকিবকে মাটিতে ফেলে মুখে, বুকে ও গলায় পা তুলে দিয়ে মাটির সাথে চেপে ধরে ও লাথি মারতে থাকে গাছ মালিক। শিশুটি (রাকিব) বার বার আকুতি জানালেও মন গলেনি গাছ মালিক মির্জা মোল্লা। উল্টো তার হাতে থাকা দা দিয়ে কোপানোর চেষ্টা করে সে। কোনোক্রমে সেখান থেকে রাকিব ও তার দুই চাচাতো ভাই বেঁচে ফেরে। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে। গত বুধবার (২১ মে) ঘটনাটি ঘটলেও জানাজানি হয় সোমবার। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জানতে পারে ওই তিন শিশুর পরিবারও। এমন অমানবিক ঘটনায় পুরো উপজেলা জুড়ে বইছে নিন্দার ঝড়। এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এলাকা থেকে পালিয়ে গেছেন অভিযুক্ত গোপালনগর গ্রাামের কোবাদ মোল্লার ছেলে মির্জা মোল্লা সোমবার রাতে গাছ মালিক লতিফ মির্জার বিরুদ্ধে ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অমানবিক নির্যাতনের শিকার শিশুটির পরিবার। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর শিশুটির পরিবার জানতে পারে বিষয়টি। পরে ভুক্তভোগী শিশুর বাবা জাফর প্রামানিক বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামী মির্জা মোল্লা পলাতক রয়েছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

