মাসুদ রানা : আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রাম ডিগ্রী কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন গতকাল সোমবার কলেজ কক্ষে অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনে ৩ জন পুরুষ শিক্ষক ও ২ জন নারী শিক্ষক প্রতিদ্বন্দিতা করেন। সকাল দশটা হতে দুপুর একটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন সিনিয়র প্রভাষক রফিকুল ইসলাম বাবু। মোট ভোটার সংখ্যা ছিল ৩৫ জন। নির্বাচনে পুরুষ প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক আশরাফুল আলম (২৭ ভোট), জ্যেষ্ঠ প্রভাষক আবুল কালাম আজাদ এবং নারী প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়র প্রভাষক জান্নাতুল ফেরদৌস (২২ ভোট)। অন্যান্যের মধ্যে কলেজের বিদ্যেৎসাহী সদস্য রাজিব আহমেদ, কলেজের শিক্ষক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

