স্টাফ রিপোর্টার : পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে আহত রনি মন্ডল (২৪) নামে এক যুবক মারা গেছেন। এই ঘটনার অভিযুক্ত ইমন হোসেন (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার রাত ১২টার দিকে পাবনা সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত রনি মন্ডল সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর-আশুতোষপুর লঞ্চঘাট পশ্চিমপাড়া এলাকার জাহাঙ্গীর মন্ডলের ছেলে। আর আটককৃত ইমন একই উপজেলার চর কোষাখালী লঞ্চঘাট এলাকার শুকুর আলীর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন রনি ও ইমনের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার রাতে লঞ্চ ঘাট এলাকায় ইমন কৌশলে রনি কে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, এই ঘটনার পরপরই রাতে অভিযুক্ত ইমন কে আটক করা হয়েছে। রনিকে কেন ছুরিকাঘাত করা হয়েছে, এর সাথে কি বিষয় জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তথ্য পাওয়া গেছে পূর্ব কোনো বিরোধ ছিল। ওসি আরো জানান, রামেকে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পাবনায় পাঠাবে। তারপর আমরা আইনগত প্রক্রিয়া গ্রহন করবো। মামলা দায়েরের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
