স্টাফ রিপোর্টার : চাঞ্চল্যকর পুলিশের চেকপোস্টে কর্তব্যরত কনস্টেবল হত্যার ক্লুলেস মামলার প্রধান আসামি ও আন্ত জেলা ডাকাত দলের অন্যতম সদস্য নুর ইসলামকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। ধৃত নুর ইসলাম (৩১) বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার ধাপনুখানগাড়ি এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৪ এপ্রিল রাত সাড়ে তিনটার দিকে টাঙ্গাইল সদর থানার বাসাখানপুর এলাকায় এক গরু ব্যাবসায়ীর পিকআপসহ ৬ টি গরু ডাকাতি করে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দল। ডাকাতি শেষে গাড়িটি উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় সেতু পশ্চিম থানার বেশ কয়েকটি টহল টিম গাড়িটি আটকের চেষ্টা করে। সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানার ঝাঐল ব্রীজের পশ্চিম মাথায় অনুমান ১০০ গজ পশ্চিমে উত্তরগামী মহাসড়কের উপর বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে হত্যার উদ্দেশে রাস্তার বেড়িকেড ভেঙ্গে রাস্তার বাম পার্শ্বে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত কনস্টেবলকে সজোরে ধাক্কা দিয়ে গুরুতর আঘাত করে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে উত্তরবঙ্গের দিকে যেতে থাকে। উক্ত কনস্টেবল ট্রাকের ধাক্কায় মাথায় গুরুতর জখম হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় প্রেরণ করা হয়। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উক্ত কনস্টেবল এর শারিরীক অবস্থা বিবেচনা করে ইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডি, ঢাকায় রেফার্ড করেন। পরবর্তীতে উক্ত কনস্টেবল গত ২৭ এপ্রিল সাড়ে সাতটার দিকে ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরন করে। এতে সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ২৬ মে রাতে র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জ জেলার সদর থানার দেওভোগ বাংলাবাজার এলাকা থেকে প্রধান আসামি নুর ইসলামকে গ্রেফতার করা হয়। ধৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতুু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

