কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনার আয়োজনে “ঝসধৎঃ অমৎরপঁষঃঁৎধষ ঊীঃবহংরড়হ ধঃ ঋধৎসবৎ’ং ঋরহমবৎঃরঢ়ং: ঋধংঃ, ঊধংু ্ ওসঢ়ধপঃভঁষ ওহভড়ৎসধঃরড়হ ঝযধৎরহম” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে সকাল ১০টায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ^রদী, পাবনার এ এস এম কামাল উদ্দিন মেমোরিয়ার হল রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ । প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক বলেন, বর্তমানে কৃষক প্রযুক্তির মাধ্যমে হাতের নাগালে সহজে ও দ্রুত কৃষি বিষয়ক যে কোন সমস্যার সমাধান পেয়ে যাচ্ছে। এর ফলে তারা সহজে উপকৃত হচ্ছে এবং সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে। কৃষির আধুনিক প্রযুক্তিগুলো যেন সহজে কৃষকের কাছে পৌঁছাতে পারে সেজন্য কৃষি মন্ত্রণালয়ের সকল সংস্থাকে এক হয়ে কাজ করার আশ^াস প্রদান করেন। দিনব্যাপী এ সেমিনারে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ মতলুবর রহমান, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঈশ^রদী। কৃষিবিদ খালেদীন আনাম, সহকারী তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস, এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ড. কুয়াশা মাহমুদ, পরিচালক (গবেষণা), বিএসআরআই, ঈশ^রদী, ও ড. মাজহারুল আনোয়ার, পরিচালক, ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, ঈশ^রদী । মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ আব্দুল্লাহ-হিল-কাফি, মূখ্য প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঈশ^রদী । উক্ত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএসআরআই, বারি, ব্রি, বিনা, বীজ প্রত্যয়ণ এজেন্সী, বিএমডিএ, বিএডিসি, কৃষি বিপনন অধিদপ্তর, বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট, বারটান, তুলা উন্নয়ন বোর্ড, এআইসিসি কৃষক-কৃষাণী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এআইএস এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনার ১৪৩১ বঙ্গাব্দে ৫০০ এর অধিক কৃষিকথার গ্রাহক সংগ্রহ ও কৃষি তথ্য বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় কৃষি তথ্য সার্ভিস, পাবনা অঞ্চলে কৃষিবিদ সাইফুল ইসলাম, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঈশ^রদী, কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা কৃষি অফিসার, আদমদিঘী, বগুড়া; কৃষিবিদ সজীব আল মারুফ, উপজেলা কৃষি অফিসার, আটঘরিয়া, কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার, চাটমোহর এবং কৃষিবিদ রাফসিয়া জাহান, উপজেলা কৃষি অফিসার, জয়পুরহাট সদর কে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। (কৃষি তথ্য সার্ভিস, পাবনা)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

