স্টাফ রিপোর্টার : নানা কর্মসূচীর মধ্য দিয়ে সাঁথিয়া সরকারি ডিগ্রী কলেজে এই প্রথমবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল কবি নজরুলের উপর রচনা ও কবিতা আবৃত্তি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সবশেষে বাপা পাবনা জেলা শাখার আয়োজনে কলেজ চত্বরে বৃক্ষরোপণ। ১২৬তম এ জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল কলেজ অডিটোরিয়ামে বেলা ১১টায় কবির স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবি নজরুল জন্মবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক হুসাইন আল মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাঁথিয়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম শওকত আলী খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আব্দুল হামিদ খান ও উক্ত কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল মালেক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক কামরুল ইসলাম, ইসলাম শিক্ষার প্রভাষক মুহাম্মদ আব্দুল মমিন, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আকমাল হোসেন। আলোচনা সভা শেষে রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সবশেষে বাপা পাবনা জেলা শাখার আয়োজনে কলেজের শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ চত্বরে কৃষ্ণচূড়া,তমাল, কাঠবাদাম, বুদ্ধ নারিকেলসহ নানা ধরনের বৃক্ষের চারা গাছ রোপণ করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক কামরুন্নাহার আজাদ ও সমাজকর্ম বিভাগের প্রভাষক মোছা. তাছলিমা পারভীন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

