স্টাফ রিপোর্টার : ৩ হাজার ৯৭৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার ষোলো মাইল চান্দাইকোনা মা ফুড গার্ডেন হোটেলের বিপরীত দিকে শনিবার দিবাগত রাতে ঢাকা টু রংপুর মহাসড়কের পশ্চিম পাশে জনৈক সাইদুল ইসলামের বাড়ীর সামনের পাকা রাস্তায় অভিযান করে উল্লেখিত পরিমান ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে মাদক ব্যবসায়ী খোকন মিয়া (৫৫) কে। ধৃত খোকন নোয়াখালি জেলার সুধারাম থানার ফরমুল্লা বাজারের চর ষোলকিয়া গ্রামের মৃত মোজাফ্ফর আহমেদের ছেলে। এছাড়াও মাদকদ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ১ শ ২৫ টাকা জব্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

